ভিভো ভি৮০ প্রি-অর্ডারে থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
ক.বি.ডেস্ক: ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০-এর প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই সুবিধা, ফ্রি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স মাত্র ১,৯৯৯ টাকায় এবং গুগল ওয়ানে অতিরিক্ত ১০০ জিবি ক্লাউড স্টোরেজ।
ভিভো ভি৮০ তৈরি করা হয়েছে চমৎকার ডিজাইন ও উন্নত প্রযুক্তিকে একত্রিত করে। ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ফিনিশ ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেমের ফোনটি মাত্র ৭.৬৯ মিলিমিটার পুরু। ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে ও স্লিম ডিজাইন। এর রাইজ অরেঞ্জ রংটি তুলে ধরে এগিয়ে চলা ও সাফল্যের প্রতীক। পাশাপাশি রয়েছে প্রাইম গ্রে ও ভিশন গ্রিন, আরও দুটি রঙের বিকল্প।
ফোনটির সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। জাইস ৮৫ মিলিমিটার পোর্ট্রেইট ও ১০০ মিলিমিটার ক্লোজ-আপ পোর্ট্রেইট মোড, এআই ক্রিয়েটিভ ক্যামেরা, এআই রিটাচ এবং স্মার্ট লাইটিং থাকছে। পাশাপাশি রয়েছে ৬০ এফপিএসে ৪কে ভিডিও ধারণের সুবিধা।
পারফরম্যান্সের জন্য এতে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর, ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর ১.৫কে ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে নিশ্চিত করবে চোখের সুরক্ষা। থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ২.০ ভেজা হাতেও নিশ্চিত করে দ্রুত আনলক সুবিধা। ফোনটিতে আছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং এসজিএস ওভারঅল ইউনিট ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।
অরিজিনওএস ৭ চালিত ফোনটিতে রয়েছে ক্যাপচার টু নোট, এআই রেকর্ডার। এর ৮ জিবি র্যামের সঙ্গে অতিরিক্ত ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম থাকায় পাওয়া যাবে স্মুথ মাল্টিটাস্কিং সুবিধা। ভিভো দিচ্ছে ৬ বছরের স্মুথ অভিজ্ঞতা ও সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি।





