উদ্যোগ

শেষ হলো আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব

ক.বি.ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)’-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হলো ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’-এর জাতীয় পর্ব। এবারের পর্বে ৩টি স্বর্ন, ৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ মোট ২০টি পদক দেয়া হয় এবং আরও ৩ জন কারিগরি পদক অর্জন করেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর আয়োজনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন এবং উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর মুন সাদিয়া দিপ্তী। উপস্থিত ছিলেন বিডিওএসএনের সভাপতি মুনির হাসান এবং আইআরও-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল।

জাতীয় পর্বের বিজয়ী যারা: ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি
জুনিয়র গ্রুপে সিলভার পদক পেয়েছে সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব; ব্রোঞ্জ পদক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন। সিনিয়র গ্রুপে গোল্ড পদক ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা; সিলভার পদক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মুয়াজ ইবনে বাশার; ব্রোঞ্জ পদক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও সস্মিত বনিক। টেকনিক্যাল পদক পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মো. আয়ান রহমান।

ক্রিয়েটিভ ক্যাটাগরি
জুনিয়র গ্রুপে ব্রোঞ্জ পদক এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের মুহতাসিম মাহির, মো. আব্দুল্লাহীল আলীম এবং মুনাওয়ার হিসান। সিনিয়র গ্রুপে সিলভার পদক উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা।
মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরি
সিনিয়র গ্রুপে টেকনিক্যাল পদক ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা।

রোবটিকস কুইজ ক্যাটাগরি
জুনিয়র গ্রুপে গোল্ড পদক জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুহতাদী মাহরুস ওয়াহীদ; সিলভার পদক সেইন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. তৌফিক হাসান এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজমান রসুল রিহান; ব্রোঞ্জ পদক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ফাতিন হাসনাত সোয়াদ। সিনিয়র গ্রুপে গোল্ড পদক সেইন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মাহিদ জামান। সিলভার পদক রাজউক উত্তরা মডেল কলেজের মো. আজফার হক আবির। ব্রোঞ্জ পদক মাইলস্টোন কলেজ দাক্ষিণখানের আকরামুল ইসলাম এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের আরিব জামান রাতব।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হবে। ওই ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত জাতীয় দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ৯ম বারের মতো এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *