উদ্যোগ

দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল, থাকছে ৮০% ফ্ল্যাশ সেল ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারি

ক.বি.ডেস্ক: বাংলাদেশে ১২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ আয়োজনে থাকছে সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল, ৭৫% পর্যন্ত হট ডিল, ১২% পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার এবং বিভিন্ন পণ্যে ফ্রি ডেলিভারিসহ নানা সুবিধা।

ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে বিশেষ অফার। পাশাপাশি দেশের ৬৪ জেলায় দারাজের ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে কেনাকাটার সুবিধা পাবেন গ্রাহকরা।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এর প্রথম সেশন ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত চলবে। পরবর্তী সেশন হবে ১১ সেপ্টেম্বর। এ ছাড়া ৯ সেপ্টেম্বর ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’ অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে। দৈনন্দিন পণ্যে সাশ্রয় বাড়াতে ‘দারাজ চয়েস’-এ থাকছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইডথ ফ্রি ডেলিভারি’ অফার।

পেমেন্টেও থাকছে বাড়তি সুবিধা। বিকাশে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নগদে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ডে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১২% ডিসকাউন্ট এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫,০০০ টাকা ক্যাশব্যাক থাকছে। দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজে ৯.৯ অ্যানিভার্সারি সেলের অফার ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *