সাম্প্রতিক সংবাদ

আম্বার আইটিতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন সেবা

ক.বি.ডেস্ক: বর্তমানে অনলাইনে দেশীয় পরিচয় ও ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার ক্রমেই বাড়ছে। এ চাহিদার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত ডোমেইন নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর অনুমোদিত রিসেলার হিসেবে ডট বিডি (.bd) ও ডট বাংলা (.বাংলা) টপ-লেভেল কান্ট্রি ডোমেইন নিবন্ধন ও ব্যবস্থাপনা সেবা চালু করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সেবার মাধ্যমে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বিভিন্ন সংগঠন এখন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে ডট কম (.com), ডট নেট (.net), ডট অর্গ (.org), ডট ইনফো (.info) সহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইন নিবন্ধনের সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবাও প্রদান করছে আম্বার আইটি।

আম্বার আইটির মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে দ্রুত অ্যাক্টিভেশনের সুবিধা পাওয়া যাবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ করা হয়েছে। এছাড়া মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধের সুযোগ থাকায় দেশের যেকোনো স্থান থেকে আবেদন করা যাবে।

ডোমেইনের সঙ্গে বিনামূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধাও দেওয়া হচ্ছে। গ্রাহকদের জন্য ডোমেইন নবায়ন, মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন পাঠানো হবে। পাশাপাশি একটি ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেলের মাধ্যমে ডোমেইন ব্যবস্থাপনার বিভিন্ন কাজ নিজেরাই সম্পন্ন করতে পারবেন ব্যবহারকারীরা।

আম্বার আইটি জানিয়েছে, নিরাপদ, নির্ভরযোগ্য এবং মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে দেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার আরও সম্প্রসারণ করাই তাদের লক্ষ্য। ব্যবসা, প্রতিষ্ঠান, ব্র্যান্ড কিংবা ব্যক্তিগত পরিচয়ের জন্য দেশীয় ও বিশ্বাসযোগ্য অনলাইন ঠিকানা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ডট বিডি ও ডট বাংলা ডোমেইন কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা আম্বার আইটির ডোমেইন সেবার ওয়েবসাইটে অথবা ফোন নম্বর ০৯৬১১১২৩১২৩-এ যোগাযোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *