উদ্যোগ

এই ঈদে রিভো ই-বাইকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ক.বি.ডেস্ক: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সব মডেলের ইলেকট্রিক বাইকে (ই-বাইক) সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। অনুমোদিত শোরুম থেকে রিভোর ইলেকট্রিক বাইক কিনলে পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। উৎসবের মৌসুমে বৈদ্যুতিক যানবাহন আরও সহজলভ্য করে তোলা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতে উৎসাহিত করতেই ব্যবহারকারিদের জন্য এ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।

অফারের আওতায় রয়েছে রিভোর সদ্য বাজারে আনা হাই-পারফরম্যান্স ই-বাইক ‘রিভো বি১২’। ঈদ উপলক্ষে সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে নতুন এই মডেলটি। রিভো বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত করা যাবে।

ই-বাইক কেনার পর ব্যবহারকারীরা যাতে যেকোনও ধরনের সার্ভিসিং নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যে ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি নিজেদের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কও সম্প্রসারণ করছে রিভো। সীমিত সময়ের জন্য দেশের সব অনুমোদিত রিভো শোরুমে চলবে এ ক্যাশব্যাক ক্যাম্পেইন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *