সাম্প্রতিক সংবাদ

বিটিআরসির কিউওএসে ১১ সূচকের ৮টিতে শীর্ষে বাংলালিংক

ক.বি.ডেস্ক: জেলা-উপজেলা পর্যায় সহ সব স্তরের নেটওয়ার্কে সেবার মানে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলালিংক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর জুলাই ২০২৬-এর কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) বা সেবার মানসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। চলতি বছরের জুলাই মাসের ‘সেলুলার মোবাইল ফোন অপারেটরস’ শীর্ষক বিটিআরসির মাসিক কিউওএস প্রতিবেদনে ১১টি মূল কর্মদক্ষতা সূচক বা কেপিআইয়ের মধ্যে ৮টিতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক।

নেটওয়ার্ক পারফরম্যান্স, সেবার মান এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত কোয়ালিটি অফ সার্ভিস সংক্রান্ত শর্ত পূরণে বাংলালিংক সবসময় সচেষ্ট, যার ফলস্বরুপ এই স্বীকৃতি। বিটিআরসি প্রকাশিত প্রতিবেদনে গ্রামীণফোন, রবি ও টেলিটক সহ সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। প্রথমবারের মতো মোবাইল অপারেটরদের জমা দেয়া কিউওএস সমন্বয়, পর্যালোচনা ও যাচাই করেছে বিটিআরসি। যাচাইকৃত পারফরম্যান্স প্রতিবেদন এখন জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে।

জুলাইয়ের প্রতিবেদনে বাংলালিংক যে আটটি সূচকে শীর্ষে রয়েছে, সেগুলো হলো টুজি কল সেটআপ সাফল্য, ফোরজি অ্যাভারেজ ইউজার ইকুইপমেন্ট (ইউই) থ্রুপুট ডাউনলিংক, ফোরজি ই-র‍্যাব নন-রিটেইনেবিলিটি, ভিওএলটিই কল সেটআপ সাফল্য, ভিওএলটিই ড্রপ বা অস্বাভাবিক রিলিজ, মিক্সড ভয়েস সেটআপ সাফল্য, সিএসএফবি সাফল্য এবং এসএমএস সম্পন্ন হওয়ার হার।

বর্তমান কিউওএস মূল্যায়নে প্রাথমিক পর্যায়ে মোবাইল নেটওয়ার্কের কার্যকারিতা ও মান যাচাই করা হয়। এর আগে মোবাইল অপারেটররা প্রধানত জাতীয় পর্যায়ে কিউওএস প্রতিবেদন জমা দিত। এসব তথ্য যাচাই ও সমন্বয়ের জন্য বিটিআরসির কোনও কাঠামোবদ্ধ প্রক্রিয়াও ছিল না। তবে বিদ্যমান কাঠামোতে অপারেটরদের জমা দেয়া কিউওএস তথ্য স্বাধীনভাবে পর্যালোচনা ও যাচাই করার প্রক্রিয়া চালু করছে বিটিআরসি। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের পারফরম্যান্স সম্পর্কে আরও বিস্তারিত চিত্র পাওয়া যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *