এই ঈদে আইটেল ফিচার ফোনে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
ক.বি.ডেস্ক: আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ২০ মে থেকে কেনা যেকোনও আইটেল ফিচার ফোনে মিলবে এই ৬ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা। ফোনে কোনও উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক পাবেন সম্পূর্ণ নতুন একটি হ্যান্ডসেট।
ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিসিং সুবিধা নিশ্চিত করা এখনও একটি গুরুত্বপূর্ণ চাহিদা। তবে আইটেল-এর এই নতুন উদ্যোগে সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে। এই উদ্যোগটি গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করেছে। এই বিশেষ ওয়ারেন্টির পাশাপাশি থাকছে ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও।
এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় অন্তর্ভুক্ত থাকবে ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত যেকোনও উৎপাদন ত্রুটি। রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যেতে হবে, সঙ্গে নিতে হবে ফোন, ক্রয়ের রসিদ এবং ফোনের বক্স। প্রয়োজনীয় যাচাই শেষে যোগ্য হলে একই দিনেই গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে নতুন হ্যান্ডসেট।
তবে এই সুবিধার আওতায় থাকবে না ভাঙা ফোন, পানিতে নষ্ট হওয়া ডিভাইস, অনুমোদনহীনভাবে মেরামত করা সেট, টেম্পারড সিল কিংবা আইএমইআই নম্বরের অসঙ্গতি থাকলে। বিস্তারিত: https://www.itel-life.com/bd/





