বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে এসেছে টেকনো ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার
ক.বি.ডেস্ক: টেকনোর ক্যামন সিরিজের নতুন সংযোজন টেকনো ক্যামন স্লিম ৫জি বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববাজারে যাত্রা করল নতুন এই স্মার্টফোন। পাশাপাশি বাংলাদেশের বাজারে এসেছে নতুন টেকনো ক্যামন এয়ার। আকর্ষণীয় স্লিম এই দুটি স্মার্টফোনে এডভান্সড ছবি তোলার টেকনোলজি, এআই-নির্ভর ফিচার, ডিউরাবেল ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় এনেছে টেকনো।
টেকনো ক্যামন স্লিম ৫জি
নতুন এই স্মার্টফোনটির থিকনেস ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। লাইট ওয়েটের পাশাপাশি ডিউরাবিলিটিতেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। রয়েছে আইপি৬৮, ৬৯ ও ৬৯কে প্রোটেকশন। দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা। রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর।
ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা, সঙ্গে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আরও রয়েছে টেকনোর সর্বশেষ এআই-নির্ভর বিভিন্ন সুবিধা- ক্যালরি নির্ণয়ের সুবিধা সহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ এবং এআই স্টারক্যাম্প সহ আরও অনেক ফিচার।
টেকনো ক্যামন স্লিম ৫জি (৮ জিবি+২৫৬ জিবি)-এর মূল্য ৫৯,৯৯৯ টাকা। ডিভাইসটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রি-বুক করা গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ গিফট বক্স- টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট।
টেকনো ক্যামন এয়ার
নতুন এই স্মার্টফোনটি ৬.৩৯ মিলিমিটার থিক থ্রিডি কার্ভড ডিজাইন এবং ১৬২.৮ গ্রাম ওজনের। রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের আল্ট্রা চার্জার। আরও রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোটেকশন।
ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ মেইন ক্যামেরা ও ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে টেকনো-এর এআই-নির্ভর বিভিন্ন সুবিধা- ক্যালরি নির্ণয়ের সুবিধা সহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ এবং এআই স্টারক্যাম্প সহ আরও অনেক ফিচার। পাশপাশি এর ব্যাকসাইডে রয়েছে এআই মুড লাইট ফিচার।
টেকনো ক্যামন এয়ার পাওয়া যাচ্ছে দুটি ভার্সনে, ৮ জিবি+১২৮ জিবি-এর মূল্য ৪৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি-এর মূল্য ৪৯,৯৯৯ টাকা।





