সাম্প্রতিক সংবাদ

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

ক.বি.ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে স্মার্ট ডেইরি লিমিটেড। গবাদি পশুর খামার (গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য) ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি রৌপ্য পদকে ভূষিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত স্মার্ট ডেইরির খামারে সম্পূর্ন অর্গানিক পদ্ধতিতে গবাদি পশু পালন, উন্নত পরিচর্যা এবং পরিকল্পিত খামার ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে এ পদক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

পদক প্রাপ্তি নিয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনের পাশাপাশি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে আমাদের টিম কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি স্মার্ট ডেইরির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সম্মাননা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও খামারের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। স্মার্ট ডেইরি ভবিষ্যতেও আধুনিক খামার ব্যবস্থাপনা, গুণগত মান এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশের ডেইরি শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *