আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

গ্লোবাল ব্র্যান্ডের ‘লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন

ক.বি.ডেস্ক: বাংলাদেশের আইসিটি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি “লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড, (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২৬” অর্জন করেছে। বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বিতরণে উল্লেখযোগ্য বিক্রয় বৃদ্ধি এবং বাজার শেয়ার অর্জনে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৩ সাল থেকে বাংলাদেশে লেনোভো পিসি ব্যবসার নির্ভরযোগ্য বাজার নেতৃত্ব ধরে রেখেছে গ্লোবাল ব্র্যান্ড।

গত মঙ্গলবার (১২ মে) শ্রীলঙ্কার কলম্বোতে আইটিসি রত্নদীপা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে “লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড, (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২৬” প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেনোভো ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাইলেন্দ্র কাটিয়াল, পরিচালক ওভারসিস বিজনেস নবীন কেজরিওয়াল, হেড অব কনজ্যুমার সেলস (ওভারসিস বিজনেস) শেখর কর্মকার। আরও উপস্থিত ছিলেন লেনোভোর হেড অব কনজ্যুমার বিজনেস (বাংলাদেশ) হাসান রিয়াজ, হেড অব কমার্শিয়াল বিজনেস (ইন্ডিয়া) সামির ভার্শনি ও রিজিওনাল চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) সুমন রায়।

“লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড, (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২৬” গ্রহণ করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিন।

এই অর্জনের পেছনে রয়েছে বাংলাদেশের পার্টনারদের আস্থা, লেনোভো টিমের সহযোগিতা এবং পুরো গ্লোবাল ব্র্যান্ডের ধারাবাহিক প্রচেষ্টা। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি খাতের সক্ষমতা এবং গ্লোবাল ব্র্যান্ডের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *