ক.বি.ডেস্ক: শাওমি বাংলাদেশে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট। স্মার্ট প্রযুক্তি, প্রয়োজনীয় ফিচার ও সহজে ব্যবহারযোগ্য ডিজাইনের সমন্বয়ে তৈরি এই লাইনআপ প্রতিদিনের রান্নাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।





