Home Archive by category উদ্যোগ (Page 164)

উদ্যোগ

উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট’র (দিপ্তী) শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান গত সোমবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ ৭১ মিলনায়তনে। শিক্ষা প্রতিষ্ঠানটির স্ব-স্ব বিভাগে তাদের অসাধারণ নৈপুণ্য ও সেরা ফলাফলের ভিত্তিতে এই প্রণোদনামূলক পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, শ্যাসে ও ব্যাচ প্রদান করা হয়। ২৩ জনকে সেরা
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: ‘‘রোবট নকশার আসর ২০২১’’ প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল ‘টিম নেপচুন’। রোবটের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে পানি দূষণ সমস্যার সমাধান দেখিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন তারা। স্মার্ট হুইল চেয়ার
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে জিটি সিরিজের ফ্ল্যাগশিপ ফোন ‘‘জিটি মাস্টার এডিশন’’। বাজারে আসার পরেই স্মার্টফোনটি ক্রেতাদের ব্যপক সাড়া পেয়েছে। ই-কমার্স মার্কেটপ্লেস দারাজে মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়েছে ২ হাজার ইউনিট জিটি মাস্টার এডিশন। যা এখন পর্যন্ত দারাজে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন। স্মার্টফোনটি দুটি ভিন্ন রঙে
উদ্যোগ
ক.বি.ডেস্ক: দেশজুড়ে গ্রাহকের কাছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য পৌঁছে দেবে প্রযুক্তিখাতের লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই। সম্প্রতি এ লক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এবং পেপারফ্লাই’র চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেকের নির্বাহী পরিচালক জিনাত হাকিম এবং
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠেয় আসন্ন ‘আইসিসি টি২০ বিশ্বকাপ’ খেলা মাঠে বসে দেখার সুযোগ করে দিচ্ছে অপো। ‘‘ড্রিম টু দ্য ওয়ার্ল্ড কাপ, বাই অপো অ্যান্ড উইন ট্রিপ টু দুবাই’’ শিরোনামে ক্যাম্পেইন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাগ্যবানরা বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন। ১৭ অক্টোবর থেকে দুবাই ও ওমানে আইসিসি টি২০ বিশ্বকাপ শুরু […]
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: আইসিটি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় ২২টি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।পাশাপাশি নবাবগঞ্জ ও দোহার উপজেলার আইসিটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার (০৯ অক্টোবর)
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচনা ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে আইসিটি বিভাগ নির্মিত দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র ‘‘মুজিব আমার পিতা’’ এর বিশেষ আয়োজন গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এই বিশেষ আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: এবারই প্রথম হংকং এর বাইরে বাংলাদেশে আয়োজিত হচ্ছে বহুল প্রত্যাশিত ‘‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’’। আজ শুক্রবার (৮ অক্টোবর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বে ব্লকচেইন প্রযুক্তির দ্রুত বিকাশ এবং প্রসারের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, প্রতি বছর
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স চর্চাকে জনপ্রিয় করতে, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় একটি প্রশিক্ষিত প্রজন্ম তৈরী এবং দেশের নবীন শিক্ষার্থীদের রোবট নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই দেশে অনুষ্ঠিত হল ‘‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১;;  এর জাতীয় পর্ব। বাংলাদেশ পর্বের বিজয়ীদের থেকে নির্বাচিত শিক্ষার্থীরা
উদ্যোগ সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: ‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’ স্লোগানে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী (৮-১০ অক্টোবর) ‘‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’’। এই অলিম্পিয়াড এবারই প্রথম হংকংয়ের বাইরে বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে। বিশ্বে ব্লকচেইন প্রযুক্তির দ্রুত বিকাশ এবং প্রসারের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রতি বছর আন্তর্জাতিকভাবে এই আয়োজনটি করা হয়। বাংলাদেশের