মোবাইল স্মার্টফোন

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর নতুন ফ্ল্যাগশিপ, বাংলাদেশে প্রি-অর্ডার শুরু

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স-এর প্রি-অর্ডার শুরু করেছে। উন্নত ইমেজিং প্রযুক্তি ও ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’কে গুরুত্ব দিয়ে তৈরি এই স্মার্টফোনটি মোবাইল ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে। বিশেষ আকর্ষণ হিসেবে এতে রয়েছে তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সমন্বয়ে তৈরি হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম।

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স পাওয়া যাচ্ছে দুটি রঙে লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে। ফোনটির ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ক্রেডিট কার্ড ইএমআই, বর্ধিত ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জ ক্যাশব্যাক সহ বিশেষ সুবিধা।

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অন্যতম প্রধান আকর্ষণ এর ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের দীর্ঘদিনের ফটোগ্রাফি ঐতিহ্য এবং অপোর নিজস্ব ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ফোকাল লেন্থ ও দৃষ্টিকোণ থেকে ছবি তোলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ফলে ল্যান্ডস্কেপ, ওয়াইড-অ্যাঙ্গেল দৃশ্য কিংবা দূরের কোনো বিষয়বস্তু সব ক্ষেত্রেই সৃজনশীল ফটোগ্রাফির অভিজ্ঞতা পাওয়ার সুযোগ তৈরি হবে।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকছে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা। এই সুবিধায় প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। এ ছাড়া প্রি-অর্ডারকারীরা পাবেন এক বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা। পুরোনো স্মার্টফোন পরিবর্তন করে নতুন ডিভাইস কেনার ক্ষেত্রে ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও থাকছে।

মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে অপো নিয়ে এসেছে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের জন্য বিশেষ হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিট। লুনা হোয়াইট রঙের এই অ্যাকসেসরিজটির মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটির ক্যামেরা সিস্টেমের সঙ্গে ব্যবহার উপযোগী করে তৈরি এই কিট ফটোগ্রাফিপ্রেমীদের টেলিফটো ফটোগ্রাফিতে আরও সৃজনশীলতা ও উন্নত অভিজ্ঞতার সুযোগ করে দেবে।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি অপো বাজারে এনেছে নতুন অ্যাকসেসরিজ অপো এনকো ক্লিপ২। লুমিনাস গোল্ড রঙের এই ডিভাইসটির মূল্য ১৭ হাজার ৯৯৯ টাকা। স্টাইল ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে তৈরি অপো এনকো ক্লিপ২ ব্র্যান্ডটির স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের সঙ্গে ব্যবহারকারীদের সামগ্রিক প্রযুক্তি অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *