জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
ক.বি.ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্স-এ ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২০২৫ সালে জেডকেটেকো-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) চীনের শেনজেনে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘জেডকেটেকো গ্লোবাল কনফারেন্স’- এর সমাপনী দিনে জেডকেটেকো-এর এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ক্লাউড চি ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ প্রদান করেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসানের হাতে। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের জেডকেটেকো প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।
এই আন্তর্জাতিক সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এস এম মহিবুল হাসান বলেন, ‘‘এই অ্যাওয়ার্ড অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকোর সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও জেডকেটেকো’র সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সলিউশন পৌঁছে দিতে কাজ করে যাব।”





