সাম্প্রতিক সংবাদ

ডেলের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

ক.বি.ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিস-এর ‘ফিসক্যাল ইয়ার ২০২৬ কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার ইমার্জিং মার্কেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজিত ‘ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬’-এ স্মার্ট টেকনোলজিসের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর (ইমার্জিং মার্কেটস) চিন ওয়াহ মাক, সিনিয়র ডিরেক্টর (প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট) লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার (চ্যানেল সেলস) তামজিদ আজাদ পার্থ। স্মার্ট টেকনোলজিসের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

অ্যাওয়ার্ড অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত কাস্টমারবৃন্দ ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের কাস্টমার, পার্টনার এবং নিবেদিতপ্রাণ টিমের সদস্যদের, যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।”

ডেল বাংলাদেশের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার (চ্যানেল সেলস) তামজিদ আজাদ পার্থ বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা, গ্রাহকদের জন্য মূল্য সংযোজন এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।”

সংশ্লিষ্টদের মতে, এ অর্জন বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণে স্মার্ট টেকনোলজিসের ভূমিকা এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন আইটি অবকাঠামো নিশ্চিত করার প্রচেষ্টার স্বীকৃতি।

বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ব্যবহার বাড়ছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ সার্ভার হয়ে ওঠেছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদান। তথ্য সংরক্ষণ, অ্যাপ্লিকেশন পরিচালনা, ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সক্ষমতা তৈরিতে এসব সার্ভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন সরবরাহে কাজ করছে। নতুন এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির সার্ভার ব্যবসায়িক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দেশের এন্টারপ্রাইজ প্রযুক্তি বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *