২ নভেম্বর টিএমজিবি’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন
ক.বি.ডেস্ক: আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২৮ মেয়াদের ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
টিএমজিবি-এর ২০২৬-২৮ মেয়াদের ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২ জন নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
টিএমজিবির ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি) গঠনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সভাপতি তানভীর ইব্রাহীম এবং টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আফসার।

নির্বাচনী তফসিল
নির্বাচন বোর্ডের নির্বাচনী তফসিল অনুযায়ি আগামী ২ নভেম্বর টিএমজিবি’র কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। খসড়া প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয় ২২ অক্টোবর। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ অক্টোবর (শনিবার)।
নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান ২৪ থেকে ২৬ অক্টোবর। খসড়া প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ অক্টোবর (সোমবার, রাত ৮টা)। মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল গ্রহণ এবং তা নিষ্পত্তি ২৭ অক্টোবর (মঙ্গলবার)। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর (মঙ্গলবার, রাত ৮টা)। নির্বাচনী গণসংযোগ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর (সকাল ১০টা পর্যন্ত)। নির্বাচনের ভোটগ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হবে ২ নভেম্বর।





