উদ্যোগ

বাংলাদেশে যাত্রা করল টেকইজি, স্মার্টফোনে সর্বোচ্চ ৭ হাজার টাকা ক্যাশব্যাক

ক.বি.ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল প্রযুক্তিপণ্যের খুচরা বিক্রির প্রতিষ্ঠান ‘টেকইজি’। প্রতিষ্ঠানটিতে ক্রেতারা এক ছাদের নিচে ইনফিনিক্স, টেকনো, আইটেল সহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য দেখতে ও কিনতে পারবেন। ক্রেতারা বিভিন্ন মডেলের স্মার্টফোন হাতে নিয়ে তুলনা করতে পারবেন, অভিজ্ঞতা নিতে পারবেন এবং পরামর্শ নিয়ে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সেরা পণ্যটি বেছে নিতে পারবেন।

দেশের ক্রেতাদের কাছে নতুন সব প্রযুক্তি পণ্য ও স্মার্টফোন পৌঁছে দিতে রাজধানীর ৯৯/সিএ মতিঝিলে চালু হয়েছে ‘টেকইজি’-এর প্রথম শোরুম। বিভিন্ন ধরনের পণ্য ও ক্রেতাবান্ধব সেবার মাধ্যমে প্রযুক্তিপণ্য কেনাকে আরও সহজ, সুবিধাজনক ও লাভজনক করে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

‘টেকইজি’-এর শোরুমে ইনফিনিক্সের জনপ্রিয় বিভিন্ন সিরিজের স্মার্টফোন রাখা হয়েছে। পাবজির মতো গেম খেলতে যারা পছন্দ করেন, তাদের জন্য রয়েছে জিটি সিরিজ। করপোরেট ও ব্যবসায়িক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য ফ্ল্যাগশিপ নোট সিরিজ। তরুণদের লক্ষ্য করে আনা হয়েছে হট সিরিজ এবং দৈনন্দিন প্রয়োজনের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রয়েছে স্মার্ট সিরিজ।

টেকইজি জানিয়েছে, ইনফিনিক্সের স্মার্টফোন সরাসরি ক্রেতাদের আরও কাছে পৌঁছে দেয়া সহজ হবে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মডেলে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ইনফিনিক্স মূল স্মার্টফোন ব্র্যান্ড হলেও অন্যান্য শীর্ষ ব্র্যান্ডের বাছাই করা পণ্যও এখানে পাওয়া যাবে, যাতে ক্রেতারা একছাদের নিচে তুলনা করে পছন্দের পণ্য কিনতে পারবেন। নতুন এই যাত্রায় ইনফিনিক্সের পাশাপাশি টেকনো ও আইটেলের বাছাই করা পণ্য এবং কাজ, বিনোদন, গেমিং, যোগাযোগ ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *