সাশ্রয়ী মূল্যে শক্তিশালী ফিচার নিয়ে এলো হেলিও ৪৬
ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘হেলিও ৪৬’। চোখ ধাঁধানো পারফরম্যান্স, প্রাণবন্ত ডিসপ্লে এবং আধুনিক ক্যামেরা প্রযুক্তি নিয়ে সাশ্রয়ী মূল্যে আসা স্মার্টফোনটি ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি দৈনন্দিন জীবনের অংশ। নতুন এই স্মার্টফোনটি সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্সের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।
হেলিও ৪৬ স্মার্টফোনটিতে আছে সর্বাধুনিক অ্যান্ড্রোয়েড ১৬ অপারেটিং সিস্টেম, ৬.৬৭ ইঞ্চি এইচডি+ (৭২০×১৬০০) পাঞ্চ-হোল ১২০ হার্টজ আইপিএস ডিসপ্লে, মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এই ফোনে আছে ৬ জিবি র্যাম। মেমোরী ফিউশনের মাধ্যমেও র্যাম বাড়ানো যাবে ৬ জিবি পর্যন্ত এবং ১২৮ জিবি রম।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার। বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং।
হেলিও ৪৬ ফোনটিতে রয়েছে ৪জি/৩জি/২জি, ওয়াই-ফাই, জিপিএস এবং ওটিজি ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার জন্য আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এ ছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আছে। তিনটি রঙে পাওয়া যাচ্ছে- টাইটেনিয়াম ফগ, এ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। স্মার্টফোনটির মূল্য ১৫ হাজার ৯৯৯ টাকা।





