উদ্যোগ প্রতিবেদন

ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ

ক.বি.ডেস্ক: দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ সফলভাবে সম্পন্ন করেছে ভিভো বাংলাদেশ। ভিভো ভি৭০ এফই স্মার্টফোন ব্যবহার করে পরিচালিত এই হ্যান্ডস-অন মোবাইল ফটোগ্রাফি অভিজ্ঞতাভিত্তিক প্রতিযোগিতায় দেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪,০০০ শিক্ষার্থী নিবন্ধন করেন।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিভো ভি৭০ এফই ফোনের ক্যামেরা সক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেয়া এবং স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে উৎসাহিত করা। ক্যাম্পাস অ্যাক্টিভিটি চলাকালীন অংশগ্রহণকারীরা এই ডিভাইসটি ব্যবহার করে প্রতিযোগিতার থিম অনুযায়ী ছবি তোলেন এবং তা ডিজিটাল কমিউনিটিতে শেয়ার করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তরা বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগের মাধ্যমে ভিভো ভি৭০ এফই ব্যবহার করে ৩,৫০০-এরও বেশি ছবি তোলা হয়েছে এবং ৮০০-এরও বেশি পোস্ট শেয়ার করা হয়েছে ভিভো বিডি কমিউনিটি-তে । শিক্ষার্থীদের এই বিপুল সাড়া তরুণদের সৃজনশীলতা এবং ডিজিটাল আত্মপ্রকাশে স্মার্টফোন ফটোগ্রাফির ক্রমবর্ধমান ভূমিকারই প্রতিফলন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতিক বড়ুয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হন এবং পুরস্কার হিসেবে একটি ভিভো ভি৭০ এফই স্মার্টফোন জিতে নেন। রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভীরুল আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের তাহমিদ আলম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল নোমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল-নোমান। প্রত্যেকে পুরস্কার হিসেবে জিতেছেন একটি করে রিরো স্মার্টওয়াচ ডাব্লিউ১এসই।

ভিভো ভি৭০ এফই-কে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়ার মাধ্যমে ভিভো বাংলাদেশ সৃজনশীলতা, প্রযুক্তি এবং কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে তরুণ গ্রাহকদের সাথে একটি শক্তিশালী সংযোগ তৈরি করেছে। এই ক্যাম্পেইনটি আরও প্রমাণ করেছে যে কীভাবে স্মার্টফোনের উদ্ভাবনী প্রযুক্তি শিক্ষার্থীদের আধুনিক ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এ সহায়তা করতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *