সাম্প্রতিক সংবাদ

প্রতিষ্ঠানকে নিজের ভাবতে হবে তবেই প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ক.বি.ডেস্ক: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বিসিএসএল) বিভিন্ন প্রজন্মের ক্যাবল উৎপাদন করে। এখানে ক্রমাগত পুরোনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে কার্যকর প্ল্যানিং, মার্কেটিং পলিসি গ্রহণ এবং ফাস্ট ডিস্ট্রিবিউটশন ও প্রোয়েক্টিভ মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তাও রয়েছে। প্রতিষ্ঠানকে নিজের ভাবতে হবে তবেই প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব। বিসিএসএল-এর উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) খুলনায় বিসিএসএল- এর কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “সরকার দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর। উৎপাদন খাতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। বিসিএসএল দেশের যোগাযোগ ও আইসিটি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে যেতে হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *