স্মার্ট টেকনোলজিসে লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ
ক.বি.ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো দেশের বাজারে নিয়ে এসেছে এলওকিউ ১৫এএইচপি৯ মডেলের গেমিং ল্যাপটপ, যেখানে পারফরম্যান্স, ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দেখা যায়। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস প্রসেসর। এটি ৬ কোর, ১২ থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্টজ বুস্ট ক্লক স্পিড সমর্থন করে। এর সঙ্গে থাকা এনভিদিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ (৯৫ ওয়াট) গ্রাফিক্স কার্ড গেমিং এবং কনটেন্ট ক্রিয়েশনে শক্তিশালী অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন এআই ইঞ্জিন, যা এআই-নির্ভর পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও স্মুথ হয়। রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা র্যাম সর্বোচ্চ ৩২ জিবি এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।
লুনা গ্রে ফিনিশের কারণে ল্যাপটপটি যেমন প্রিমিয়াম দেখায়, তেমনি ইউএসবি-সি, হোয়াইট ব্যাকলিট কীবোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেট এর মতো আধুনিক কানেক্টিভিটি সুবিধাও প্রদান করে। এ ছাড়া মিআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড টেস্টিং উত্তীর্ন হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও রয়েছে আস্থা। সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে লেনোভো এএমডি সিরিজের যেকোনও ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ ফ্রি, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।





