উদ্যোগ

রিভো ই-বাইকে থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ক.বি.ডেস্ক: দেশের বৈদ্যুতিক মোটরসাইকেল (ই-বাইক) বাজারে ক্রেতাদের আকৃষ্ট করতে দেশব্যাপী বিশেষ ক্যাশব্যাক ক্যাম্পেইন চালু করেছে ই-বাইক ব্র্যান্ড রিভো। আগামী ২৫ জুন পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনও অনুমোদিত শোরুম থেকে ই-বাইক কিনলে মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ই-বাইককে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

রিভোর সব মডেলের ই-বাইক এ অফারের অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সম্প্রতি বাজারে আসা উচ্চক্ষমতাসম্পন্ন নতুন মডেল ‘বি১২’ ক্রেতাদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মডেলটিতে স্ট্যান্ডার্ড ও ফাস্ট উভয় ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দৈনন্দিন যাতায়াত ব্যয় কমানোর প্রয়োজনীয়তার কারণে দেশে বৈদ্যুতিক যানবাহনের প্রতি আগ্রহ বাড়ছে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন খাতের বিকাশে সরকারের সাম্প্রতিক বাজেট-সুবিধাও বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্ধিত চাহিদার প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত সমাধান নিয়ে কাজ করছে রিভো। একই সঙ্গে গ্রাহকসেবা আরও উন্নত করতে দেশের বিভিন্ন অঞ্চলে অনুমোদিত সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রমও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্টক থাকা সাপেক্ষে আগামী ২৫ জুন পর্যন্ত দেশের সব অনুমোদিত রিভো শোরুমে এ বিশেষ ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *