এই ঈদে অপো এ৬এস প্রো সহ ফোনে ক্যাশব্যাক ঘোষণা
ক.বি.ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সারা দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ক্যাশব্যাক অফারের ঘোষণা দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড অপো, যাতে উৎসবের আনন্দ আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। এই বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা অপো স্মার্টফোন ক্রয়ের সময় এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন, আকর্ষণ হিসেবে থাকছে নতুন আসা অপো এ৬এস প্রোতেও।
উৎসবকে আরও আনন্দময় করতে ব্যাংক পার্টনারদের মাধ্যমে বিশেষ ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে অপো। নির্ধারিত অপো স্মার্টফোন ক্রয়ে গ্রাহকরা ইবিএল কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এনআরবি ব্যাংক কার্ড ব্যবহারে সর্বোচ্চ ১,০০০ টাকা এবং কমিউনিটি ব্যাংক কার্ড ব্যবহার করে ফ্ল্যাট ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এ ছাড়াও, অপো রেনো১৫ এফ ক্রয়ে পূবালী ব্যাংকের কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন।
অপো এ৬এস প্রো, যা শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি নিয়ে তৈরি। এতে রয়েছে এআই অটো জুম ৫০মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, ৭০০০এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ এবং ১২০ হার্টজ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে।
পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে আইপি৬৯কে পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা, এআই লিংকবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, কালারওএস ১৬ এবং দীর্ঘমেয়াদি ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন যা দৈনন্দিন ব্যবহারে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু এই দুটি আকর্ষণীয় রঙে। ডিভাইসটির মূল্য ৩৯,৯৯০ টাকা।





