উদ্যোগ

আইএসপিএবি’র ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) -২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারী) ঢাকার একটি কনভেনশন সেন্টারে আইএসপিএবি’র ২৩তম এজিএম অনুষ্ঠিত হয়।

আইএসপিএবি’র ২৩ তম এজিএম এর সভাপতিত্ব করেন আইএসপিএবি সভাপতি মো. আমিনুল হাকিম। তিনি আলোচ্যসূচি অনুযায়ী ২২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদনের জন্য বক্তব্য পেশ করেন। উপস্থিত সকল সদস্যবৃন্দের আপত্তি না থাকায় ২২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী কণ্ঠভোটে অনুমোদন করা হয়।

আইএসপিএবি সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁইয়া ২০২৫ সালের বার্ষিক কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. মঈন উদ্দিন আহমেদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক বাজেট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২৫ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং আহমেদ মাসুম এন্ড কোং কে ২০২৬ সালের নিরীক্ষক হিসেবে নিয়োগ ও আগামী বছরের জন্য অ্যাসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসপিএবি যুগ্ন-সাধারণ সম্পাদক ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মহবুব আলম রাজু, সাতজন পরিচালক রাশেদুর রহমান রাজন, মো মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *