ভ্রমণকে সহজ করতে প্রযুক্তির ব্যবহার, বর্ষসেরা উদ্যোগের পুরস্কার বিডিটিকেটসের
ক.বি.ডেস্ক: দেশের পর্যটন খাতে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষ অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। ২০২১ সাল থেকে বিডিটিকেটস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভ্রমণকে আরও নির্বিঘ্ন, দ্রুত ও ঝামেলামুক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি দেশের পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্বীকৃতি সেই চলমান যাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।
সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ পর্যটন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে এ সম্মাননা অর্জন করে প্রতিষ্ঠানটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিডিটিকেটস-এর প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেন।
এ স্বীকৃতি প্রসঙ্গে আর-ভেঞ্চারসের ভারপ্রাপ্ত সিইও মো. রুহুল আমিন বলেন, “এই অর্জন দেশের পর্যটন খাতের উন্নয়নে আরও বৃহত্তর অবদান রাখার দায়িত্বও বৃদ্ধি করেছে। পর্যটন খাতকে আরও সংযুক্ত, সহজপ্রাপ্য, বুদ্ধিমত্তানির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধানের প্রসারে আমরা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে আগ্রহী।”
ঝামেলাহীন টিকেটিং সেবার পাশাপাশি দেশের যেকোনও প্রান্তের শীর্ষস্থানীয় বাস অপারেটরদের টিকেট, নারী ভ্রমণকারীদের জন্য বিশেষ আসন সুবিধা এবং ২৪/৭ কল সেন্টার সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। ফলে দেশজুড়ে পর্যটকদের যাতায়াত এখন আরও নিরাপদ, সহজ ও আরামদায়ক হয়ে ওঠেছে।





