অ্যাপস মোবাইল

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

ক.বি.ডেস্ক: চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি সহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মডেলকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করেছে ‘রাইজ’। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে শিক্ষার্থী ও কর্মজীবী সব শ্রেণির মানুষের জন্য সহজে সবথেকে উন্নত এআই টুল ব্যবহারের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এখন থেকে আর আলাদা আলাদা এআই টুল ব্যবহার বা ভিন্ন ভিন্ন সাবস্ক্রিপশন নেয়ার ঝামেলা থাকছে না। একটি অ্যাপেই লেখালেখি, কোডিং, গবেষণা কিংবা সমস্যা সমাধানের মতো কাজে প্রয়োজন অনুযায়ী এআই মডেল বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। মাল্টি-মডেল এই ব্যবস্থার মাধ্যমে এ আই টুলস ব্যবহার হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ।

নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতেই দেয়া হচ্ছে ১০ হাজার ফ্রি টোকেন। যাদের রাইজ নম্বর নেই, তারাও গেস্ট হিসেবে বিভিন্ন প্যাক কিনে সেবা নিতে পারবেন। ১০০ টাকা থেকে শুরু হওয়া সাশ্রয়ী প্যাকের মাধ্যমে নিয়মিত এআই সেবা ব্যবহার করা যাবে। একই সঙ্গে এসব প্যাকের আওতায় উচ্চ সক্ষমতার প্রো মডেল ব্যবহারের সুযোগও থাকছে।

বাংলাদেশে সহজলভ্য এআই সেবার চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে রাইজের এই উদ্যোগ বৈশ্বিক এআই প্রযুক্তিকে স্থানীয় ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও ব্যবহারবান্ধব করে তুলছে। একাধিক টুল এক জায়গায় থাকায় আলাদা অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজনও কমছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *