উদ্যোগ

অপো ও বিইউপির স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার গল্প

ক.বি.ডেস্ক: ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও তারুণ্যের সৃজনশীলতার মিলনমেলায় পরিণত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত স্ফূরণ ৬.০। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২ হাজারেরও বেশি তরুণ অংশগ্রহণকারী নিজেদের গল্প, দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতা তুলে ধরেছেন।

গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিইউপিতে অনুষ্ঠিত স্ফূরণ ৬.০-এ তরুণ ফটোগ্রাফার, শিক্ষার্থী ও সৃজনশীল ব্যক্তিত্বরা ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের বিভিন্ন মাধ্যমে নিজেদের কাজ প্রদর্শনের সুযোগ পান। আয়োজনে স্পনসর হিসেবে ছিল অপো বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ অথোরাইজড ডিস্ট্রিবিউটরের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় এবং ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

স্ফূরণ ৬.০ আয়োজনটি তরুণদের মধ্যে সৃজনশীল ভাবনা বিনিময় এবং ভিজ্যুয়াল প্রকাশের নানা মাধ্যম সম্পর্কে জানার সুযোগ তৈরি করে। বিভিন্ন ধরনের সৃজনশীল প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ক্যামেরা ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট, অ্যাডভার্টাইজমেন্ট মেকিং কনটেস্ট এবং আর্ট ও কার্টুন প্রদর্শনী।

আয়োজকদের মতে, ২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মাধ্যমে ওঠে এসেছে ২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি। তরুণদের জন্য নিজেদের সৃজনশীল কাজ তুলে ধরার পাশাপাশি ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের নতুন ধারা নিয়ে কাজ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে স্ফূরণ ৬.০। আয়োজনে ফটোগ্রাফি ও মোবাইল প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও ওঠে আসে।

আয়োজনের অংশ হিসেবে অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়। এতে তরুণ সৃজনশীলরা কীভাবে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দৈনন্দিন মুহূর্তগুলো পর্যবেক্ষণ, ধারণ এবং ভিজ্যুয়াল গল্পে রূপান্তর করেন, তা তুলে ধরা হয়েছে। স্ফূরণ ৬.০-এর ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া নির্বাচিত ছবিগুলো নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা দর্শকদের সামনে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পান।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “তরুণ সৃজনশীলরা সবসময় তাদের চারপাশের জগতকে পর্যবেক্ষণ ও প্রকাশের নতুন উপায় খুঁজে নিচ্ছেন। প্রযুক্তি তরুণদের চিন্তাগুলো ধারণ করতে এবং দৈনন্দিন মুহূর্তগুলোকে অর্থবহ ভিজ্যুয়াল গল্পে রূপান্তরিত করতে সহায়তা করতে পারে। স্ফূরণ ৬.০-এ শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশ, ধারণা বিনিময় এবং বৃহত্তর সৃজনশীল কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।”

আয়োজন চলাকালে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য বিশেষ অফার এবং আফটার-সেলস সার্ভিসে ডিসকাউন্টের মাধ্যমে যুক্ত হয় অপো। পাশাপাশি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে অপো প্রযুক্তি, ফটোগ্রাফি ও সৃজনশীলতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ অব্যাহত রেখেছে। এ ধরনের আয়োজন তরুণদের নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশের পাশাপাশি নিজস্ব ভিজ্যুয়াল ভয়েস তৈরি এবং বৃহত্তর সৃজনশীল কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *