সাম্প্রতিক সংবাদ

ইউআইটিএস-এ বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ক.বি.ডেস্ক: ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং প্রোগ্রাম’ প্রশিক্ষণটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিকমানের আইসিটি সার্টিফিকেট অর্জনের এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ শেষে ইউআইটিএস-এর সিএসই বিভাগের মোট ২৫ জন শিক্ষার্থী ২৫ এপ্রিল আইসিটি টাওয়ারে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছেন।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং প্রোগ্রাম’। সহযোগিতায় আইসিটি বিভাগের বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)।

জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই), লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং)’ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক সনদটি আইসিটি খাতে পেশাদার মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।

গতকাল বুধবার (২২ এপ্রিল) ইউআইটিএস-এর রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং জাইকার প্রশিক্ষিত মাস্টার টিওটি ট্রেইনার ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীম এইচ রিপন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন এবং সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, ‘‘বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আইসিটি পেশাদারদের আন্তর্জাতিক মানের সনদ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *