গিগাবাইটের নতুন ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট নতুন উচ্চক্ষমতাসম্পন্ন ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ দেশের বাজারে উন্মোচন করেছে। নতুন আর্কিটেকচারে নির্মিত এই গেমিং ডেস্কটপে ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার, উন্নত কুলিং প্রযুক্তি এবং আধুনিক ফ্যান ডিজাইন যুক্ত করা হয়েছে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে।
অরোস প্রাইম ৫
নতুন এই গেমিং ডেস্কটপটিতে সর্বোচ্চ এএমডি রাইজেন ৭ ৯৮০০এক্স৩ডি প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৮০ গ্রাফিক্স কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি ২ টেরাবাইট এসএসডি ও ৩২ জিবি উচ্চগতির আরজিবি র্যাম যুক্ত থাকায় দ্রুতগতির ডেটা প্রসেসিং ও নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং নিশ্চিত হবে।
অরোস প্রাইম ৫ এপি৫এ৭এন৭টি-৫১০০ মডেলে রয়েছে এএমডি রাইজেন ৭ ৯৭০০এক্স প্রসেসর, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৭০ টিআই গ্রাফিক্স (১৬ জিবি), এএমডি বি৮৫০ মাদারবোর্ড, ৫৬০০ মেগাহার্টজ গতির ২×১৬ জিবি র্যাম, ২ টেরাবাইট জেন৪ এসএসডি, অরোস ২৪০ লিকুইড কুলার, ৮৫০ ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই এবং উইন্ডোজ ১১ হোম।
কুলিং ব্যবস্থায় ‘হক ফ্যান’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা বায়ুচাপ ৮৯ শতাংশ এবং এয়ারফ্লো ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম। এয়ারোস্পেস গ্রেড উইং-টিপ প্রযুক্তির মাধ্যমে শব্দ কমিয়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এর সঙ্গে লিকুইড কুলিং ও উচ্চ এয়ারফ্লো সমৃদ্ধ চ্যাসিস যুক্ত হয়ে ভারী কাজের সময়ও সিস্টেমকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে। ডিজাইনের ক্ষেত্রে ৮০ শতাংশ মেশ ইনটেক এরিয়া এবং অতিরিক্ত সাইড ভেন্ট যুক্ত করা হয়েছে, যা কুলিংয়ের পাশাপাশি আরজিবি লাইটিংয়ের ভিজ্যুয়াল অভিজ্ঞতাও বাড়ায়।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘‘এই প্রি-বিল্ট ডেস্কটপটি গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সম্পূর্ণ প্রস্তুত একটি সমাধান, যেখানে ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ সুবিধা নিশ্চিত করা হয়েছে। দেশের প্রযুক্তিপণ্যের বাজারে এটি বাজারজাত করছে পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা।’’





