মোবাইল স্মার্টফোন

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

ক.বি.ডেস্ক: ভিভো বাংলাদেশে উন্মোচন করেছে নতুন ভিভো ওয়াই৫০০। সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারির এই স্মার্টফোনের প্রি-অর্ডার চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে ভিভো ও মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট। এতে রয়েছে একটি পেনপেন ডল, ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। এ ছাড়াও, পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং ডেটা বান্ডেল।

দিনের বড় একটি সময় যারা স্মার্টফোনে কাজ, ভিডিও দেখা, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কাটে, তাদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৫০০। এতে দেয়া হয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এক চার্জেই টানা ১৯ ঘণ্টা জুম মিটিং বা ৩৫ ঘণ্টা ভিডিও উপভোগ করতে পারবেন। রয়েছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা।

উন্নত আল্ট্রা-থিন ব্যাটারি প্রযুক্তির কারণে ১,৬০০ বার চার্জের পরও ব্যাটারি ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখে, ফলে প্রায় ছয় বছর পর্যন্ত পাওয়া যায় নির্ভরযোগ্য ব্যাটারি অভিজ্ঞতা। রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আই প্রোটেকশন মোড।

গতি ও পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসর, যার আনতুতু বেঞ্চমার্ক স্কোর ৬ লাখ ৮০ হাজার। পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। রয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও এন্টি-ড্রপ আর্মর ডিজাইন। ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই-এর মতো ফিচার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *