আনুষাঙ্গিক মোবাইল

ভিভো ভি৭০ এফই: এখন ৯ মাসের ০% ইএমআই সুবিধা

ক.বি.ডেস্ক: ভিভো বাজারে নিয়ে এসেছে ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০। আপগ্রেডকে সবার জন্য সহজলভ্য করতে এতে থাকছে সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা। ভি৭০ এফই-তে আছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ। এটি কেবল অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ছবি এডিটই করে না, বরং পুরো দৃশ্যকে দেয় স্বপ্নের মতো রূপ। সঙ্গে এআই ম্যাজিক ওয়েদার থাকছে।

এআই ট্রান্সফরমেশনের পরেও ছবির ক্ল্যারিটি বা স্বচ্ছতা বজায় রাখতে ভি৭০ এফই-তে আছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এর ৩০গুণ জুম ক্ষমতা এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন চলন্ত অবস্থায়ও স্থির ও স্পষ্ট ছবি তোলে। ডিভাইসটিতে আছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ।

ভি সিরিজের ফ্ল্যাগশিপ ভি৭০- এ রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, উন্নত এআই ফিচার, ৪কে ৬০ এফপিএস ভিডিও, ৮৫ মিমি পোর্ট্রেইট এবং ১০০ মিমি ক্লোজ-আপ পোর্ট্রেট মোড। এটি অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে তৈরি। এতে আছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। ডিভাইসটি পাওয়া যাচ্ছে ডিউন গ্রে, অথেনটিক ব্ল্যাক এবং ম্যাট ব্রাউন রঙে।

ভিভো ভি৭০ এফই -এর (৮জিবি + ২৫৬জিবি) ভ্যারিয়েন্টের মূল্য ৫৬,৯৯৯ টাকা এবং (১২জিবি+ ২৫৬জিবি) ভ্যারিয়েন্টের মূল্য ৬৫,৯৯৯ টাকা। ভি৭০-এর (৮জিবি + ২৫৬জিবি) ভ্যারিয়েন্টের মূল্য ৬৮,৯৯৯ টাকা এবং (১২জিবি + ৫১২জিবি) ভ্যারিয়েন্টের মূল্য ৮৭,৯৯৯ টাকা।

বিশেষ গিফট বান্ডেল হিসেবে ভি৭০-এর সঙ্গে পাওয়া যাবে রিরো ডব্লিউ৭। ভি৭০ এফই-এর সঙ্গে থাকছে ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ। পাশাপাশি ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ সুবিধা রয়েছে। ইএমআই ব্যবহারকারীদের জন্য থাকছে সহজ কিস্তি সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *