দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল, সেরা অফার ও পেমেন্ট ডিসকাউন্ট
ক.বি.ডেস্ক: দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজে চলছে ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং দারুণ সব শপিং অভিজ্ঞতা যা ১২ আগস্ট পর্যন্ত চলবে। ক্যাম্পেইনে থাকছে একাধিক ধামাকা অফার- প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়।
‘ব্র্যান্ড রাশ আওয়ার’ ৯ এবং ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে। আজ ৯ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ইউনিলিভার ব্র্যান্ড ডে; ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে। ‘এভরিডে লো প্রাইস’ অফারের আওতায় দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ৩টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি গিফট সহ ফ্রি ডেলিভারি।
দারাজের ৮.৮ গ্রেট ৮ সেল ক্যাম্পেইনে পার্টনার রয়েছে শীর্ষ ব্র্যান্ডগুলো। পাশাপাশি বিভিন্ন পেমেন্ট পার্টনারের মাধ্যমে থাকছে বিশেষ ছাড়। বিকাশ ব্যবহারকারীরা ১৯৯ টাকার অর্ডারে ৫০ টাকা ছাড় এবং প্রতি বুধবার ৫৯৯ টাকার অর্ডারে ১২% ডিসকাউন্ট পাবেন। ইস্টার্ন, মিডল্যান্ড, প্রাইম ও সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ১০% থেকে ১২% পর্যন্ত ছাড় পাবেন। এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ইএমআই কেনাকাটায় সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। দারাজ অ্যাপ ও নির্দিষ্ট ক্যাম্পেইন পেজে গিয়ে দৈনিক ডিল, ব্র্যান্ড অফার ও উপহার উপভোগ করতে পারবেন।





