দারাজ ৬.৬ শপিং ফেস্টে টিভি, স্মার্টফোন, মেগা ডিল, ৮০% ছাড়
ক.বি.ডেস্ক: দেশের শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ শুরু করেছে ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, যেখানে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আরও বেশি সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা। এই ক্যাম্পেইন চলবে ১০ জুন পর্যন্ত। এই সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে থাকছে বছরের অন্যতম সেরা অফার।
এই ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। পাশাপাশি সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচার। ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল সহ বিভিন্ন ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী।
হারপিকের সহযোগিতায় থাকছে বিশেষ শপিং কনটেস্ট, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারবেন একটি স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং একটি রিয়েলমি সি ১০০আই স্মার্টফোন। ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলা এই আয়োজনের মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
৭ জুন অনুষ্ঠিত হবে ওয়ালটন ব্র্যান্ড ডে এবং ৮ জুন ডেটল ব্র্যান্ড ডে, যেখানে গ্রাহকরা জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর পণ্যে উপভোগ করতে পারবেন বিশেষ অফার। পাশাপাশি প্রতিদিন চলবে ক্যাটাগরি-নির্ভর বিশেষ ক্যাম্পেইন, যেখানে বিভিন্ন পণ্যে থাকছে বাছাইকৃত আকর্ষণীয় ডিল। দারাজ চয়েস চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইডথ ফ্রি ডেলিভারি’ সুবিধা।





