উদ্যোগ

কোরিয়ান ভাষা শেখায় ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর উদ্যোগ

ক.বি.ডেস্ক: বাংলাদেশে আগ্রহী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে ‘কে-ভিলেজ’-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’। ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি কে-ভিলেজের অনলাইন এবং অফলাইন কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে পারবেন।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ পেতে যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই এই কোর্সগুলো বিশেষভাবে সাজানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় (নেটিভ) প্রশিক্ষকরা এই কোর্সগুলো পরিচালনা করবেন, যারা কোরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ও বাংলাতেও দক্ষ। এই সমন্বিত উদ্যোগের ফলে ব্যবহারকারীরা ক্যারিয়ারের উপযোগী ও সুশৃঙ্খল কোরিয়ান ভাষা শিক্ষার রিসোর্সগুলো সহজেই ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি ‘আমি প্রবাসী’-র হেড অব অপারেশনস অ্যান্ড সেলস আহসানুল হক এবং ‘কে-ভিলেজ’-এর ভাইস প্রেসিডেন্ট মার্টিন কউন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ‘আমি প্রবাসী’-র হেড অব মার্কেটিং ইনাম আহমদ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘আমি প্রবাসী’ দেশের প্রথম প্ল্যাটফর্ম যা আধুনিক ও প্রযুক্তি-নির্ভর সমাধানের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে কাজ করে যাচ্ছে। ‘কে-ভিলেজ’ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটি বিশেষায়িত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। বিস্তারিত www.amiprobashi.com

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *