ক.বি.ডেস্ক: ছাড়, ক্যাশব্যাক, রিওয়ার্ডস, গেমস ও আকর্ষণীয় পুরস্কারের আয়োজন নিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট’। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপে চলবে এবারের আয়োজন। রাইড, ফুড, গেমস ও পুরস্কারের সমন্বয়ে সাজানো এবারের পাঠাও ফেস্টে অংশ নিতে ব্যবহারকারীদের পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সার্ভিস ও অফার এক্সপ্লোর করুন।





