Home Articles posted by কমপিউটার বিচিত্রা (Page 6)
আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য
ক.বি.ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্স-এ ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২০২৫ সালে জেডকেটেকো-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (৩১ অক্টোবর) চীনের শেনজেনে
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনে নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির এই উদ্যোগে স্মার্টফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন বাংলাদেশেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: ডিজিটাল জনপরিকাঠামো, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১ নভেম্বর) ডাক ও
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গেমিংয়ের সমন্বয়ে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ক্যাম্পাসে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’’। ‘প্রশ্ন থেকে অনুসন্ধান, অনুসন্ধান থেকে আবিষ্কার, আবিষ্কারের শক্তিতে আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের
আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য
ক.বি.ডেস্ক: হাই রেজ্যুলেশনের ভিডিও ধারণ ও দ্রুতগতির ইমেজিং প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডের সক্ষমতার চাহিদাও বাড়ছে। বিশেষ করে ৮কে ভিডিও রেকর্ডিং, ৪কে ১২০ ফ্রেম পার সেকেন্ড (এফপিএস) এবং উচ্চ বিটরেটের ভিডিও ধারণের ক্ষেত্রে শুধু ডেটা ট্রান্সফার গতি নয়, ধারাবাহিক রাইট পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। এ ধরনের চাহিদা বিবেচনায় নতুন এসিই ৮কে মাইক্রোএসডিএক্সসি মেমোরি
অ্যাপস মোবাইল
ক.বি.ডেস্ক: টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে ডিজিটাল ও লাইফস্টাইল সেবার পরিসর আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির প্রচলিত সেলফ সার্ভিস অ্যাপ ‘মাইবিএল’ নতুন রূপে ‘মুক্ত’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি শুধু বাংলালিংক গ্রাহকদের জন্য নয়, দেশের যেকোনও মোবাইল অপারেটরের গ্রাহকেরাই ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের প্রথম
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড (আইএসটিকিউবি)-এর জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)-এর চার সদস্যের প্রতিনিধিদল। পর্তুগালে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতের অগ্রগতি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন প্রতিনিধিরা। বিএসটিবি-এর
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), আইটিইএস এবং কল সেন্টার শিল্পের জাতীয় ও কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ১২ সদস্যবিশিষ্ট ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয় বাক্কো’র ২০২৬-২৮ মেয়াদের
উদ্যোগ
ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করা এবং শিক্ষা খাতে ক্যাশলেস লেনদেনের প্রসারে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় ও এডটেক প্ল্যাটফর্ম ইংলিশ কার্নিভাল বাংলাদেশ। এ অংশীদারত্বের আওতায় শিক্ষার্থীরা ডিজিটাল পেমেন্টের পাশাপাশি ক্যাশব্যাক ও বিভিন্ন প্রচারমূলক সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর
উদ্যোগ
ক.বি.ডেস্ক: কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে গ্রাহকদের নগদ টাকা ব্যবহারের ঝামেলা কমাতে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (ডিপিওডি) সুবিধা চালু করেছে দেশীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও। নতুন এই সুবিধার মাধ্যমে গ্রাহকেরা পার্সেল গ্রহণের সময় বা তার আগেই ব্যাংক কার্ড কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। পাঠাওয়ের নতুন এই সেবায় কোনও পার্সেল ‘আউট ফর […]