Home Articles posted by কমপিউটার বিচিত্রা (Page 3)
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ -এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ডিআইইউ বৈশ্বিকভাবে ৮০১–১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে। একই বৈশ্বিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: ১৯৫৭ সাল থেকে ২০২০-এর দশকের শুরুর সময় পর্যন্ত মহাকাশ ব্যবস্থাকে লক্ষ্য করে ১০০টির বেশি সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি আইসিএস সিইআরটি-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ ব্যবস্থার সাইবার নিরাপত্তা শুধু স্যাটেলাইট সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, যোগাযোগ ব্যবস্থা, ব্যবহারকারীর
অন্যান্য টিপস
স্মার্টফোনে কাউকে কল করা বা মেসেজ পাঠানোর সময় আমরা সাধারণত মোবাইল অপারেটরের নেটওয়ার্কের ওপর নির্ভর করি। ফোন থেকে পাঠানো তথ্য প্রথমে মোবাইল নেটওয়ার্কে যায়, এরপর বিভিন্ন নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে তা অন্য প্রান্তের ফোনে পৌঁছায়। ইন্টারনেটভিত্তিক যোগাযোগের ক্ষেত্রেও একইভাবে ডেটা নেটওয়ার্কের মাধ্যমে গন্তব্যে পৌঁছায়। কিন্তু মোবাইল টাওয়ারের সিগন্যাল না থাকলে? এখানেই ভিন্ন ধরনের
অন্যান্য মতামত
মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): বাংলাদেশে ডিজিটাল কমার্স আর ই-কমার্সের পরিধি যেভাবে বাড়ছে, ঠিক তার সমান্তরালভাবে মাথাচাড়া দিয়ে ওঠেছে একশ্রেণির অননুমোদিত ও লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর বা গেটওয়ে প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রম ও লেনদেনকে একদম অবৈধ ঘোষণা করে একটা সতর্কীকরণ
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কমপিউটার প্রোগ্রামিং করে। কেউ দাবা খেলে, আবার কেউ ছবি আঁকে। বয়সে সবাই প্রাথমিকের গণ্ডি পেরোয়নি, অথচ স্বপ্ন অনেক বড়- কেউ পড়তে চায় এমআইটিতে, কেউ হতে চায় বিজ্ঞানী, আবার কারও স্বপ্ন কার্ডিয়াক সার্জন হওয়া। এই ১৬ খুদে শিক্ষার্থীই এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। আগামী ২ থেকে ৭ […]
অন্যান্য মতামত
মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): আজকের শিশুরা বড় হচ্ছে এমন এক সময়ে, চারদিকে যার কেবল মুঠোফোন আর ইন্টারনেটের আলো। শহুরে ফ্ল্যাটের বন্দি জীবন কিংবা মফস্বলের উঠান- সবখানেই তাদের নিত্যসঙ্গী ইউটিউব, ফেসবুক বা টিকটকের অন্তহীন ভিডিও। সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় শিশুরা শুধু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হচ্ছে না, বরং সাইবার বুলিং, অতিরিক্ত আসক্তি ও […]
পণ্য সম্পর্কে
ক.বি.ডেস্ক: কাছাকাছি দূরত্বে থাকা সত্ত্বেও অনেক সময় মোবাইল নেটওয়ার্ক হারিয়ে বিপাকে পড়তে হয়। পাহাড়ে হাইকিংয়ের সময় বা অচেনা কোনও জায়গায় ঘুরতে গিয়ে বন্ধুদের দল একটু ছড়িয়ে পড়লেই অনেক সময় নেটওয়ার্কের বাইরে চলে যেতে হয়। আবার সামান্য দুর্বল সিগন্যালের কারণে জরুরি একটি ফোন করাও কঠিন হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে একে অপরের কাছাকাছি থাকা সত্ত্বেও যোগাযোগ টিকিয়ে […]
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা মূলধনের পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবন, বৈশ্বিক দক্ষতা ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা নিয়ে আসে। এসব সক্ষমতার সঙ্গে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা-মনোভাব ও ক্রমবর্ধমান ডিজিটাল দক্ষতার সমন্বয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
প্রতিবেদন
পৃথিবীতে হয়তো এমন লোক খুঁজে পাওয়া যাবেনা যিনি ঘুরতে ভালোবাসেন না। বর্তমান সময়ে ভ্রমণ আর শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াতে সীমাবদ্ধ নয়। একটি নতুন জায়গা দেখা, সেখানকার মানুষ ও সংস্কৃতিকে জানা এবং সেই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়াও ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ভ্রমণের সেই গল্প পৌঁছে যাচ্ছে হাজারও […]
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি এক্সপ্লয়েট পাথ ভেরিফিকেশন (ইপিভি) নামে একটি নতুন সুবিধা ঘোষণা করেছে, যা ভবিষ্যতে সফোস ম্যানেজড রিস্ক পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে। কোনও নির্দিষ্ট দুর্বলতা থেকে কী ধরনের হামলার ঝুঁকি তৈরি হতে পারে, তা সহজেই এর মাধ্যমে জানা যাবে। ওপেনএআই এর জিপিটি সাইবার মডেল ব্যবহার করে ডেব্রেক ডিফেন্স নেটওয়ার্ক-এর মাধ্যমে এই […]