১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ক.বি.ডেস্ক: শাওমি আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে উন্মোচন করতে যাচ্ছে রেডমি নোট ১৭ সিরিজ। স্মার্টফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই সিরিজে থাকছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ স্মার্টফোন। যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য ও বুদ্ধিদীপ্ত করে তুলতে তৈরি করা হয়েছে।
এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। ডিভাইসটিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপার চার্জ। যা দীর্ঘসময় ধরে ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও তৈরি এবং সারাদিনের বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে সক্ষম হবে।
রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপার চার্জ। রেডমি নোট ১৭-এ রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপার চার্জ। বিশাল এই ব্যাটারি সক্ষমতা ব্যবহারকারীদের বারবার চার্জ দেয়ার চিন্তা কমিয়ে নিজেদের পছন্দের কাজে আরও বেশি সময় দেয়ার সুযোগ করে দেবে।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি এবং রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে। রেডমি নোট ১৭-তে রয়েছে বড় ৬.৯৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। রেডমি নোট ১৭ সিরিজের তিনটি স্মার্টফোনেই রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নিরাপদ আনলকিং সুবিধা নিশ্চিত করবে।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে থাকছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭-এ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে ধুলা ও পানি প্রতিরোধ ব্যবস্থা। রেডমি নোট ১৭-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা।
প্রতিদিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও প্রাণবন্তভাবে ধারণ করতে পুরো সিরিজেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি তোলার প্রযুক্তি। আরও বেশি শক্তি, আরও শক্তিশালী কর্মক্ষমতা, আরও বেশি স্থায়িত্ব এবং আরও বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, সবকিছুর সমন্বয়ে রেডমি নোট ১৭ সিরিজ নিয়ে আসছে নতুন এক উত্তেজনা।





