অপোর সঙ্গে নিশ্চিত আপনার ওয়ার্ল্ড কাপ মোমেন্ট
ক.বি.ডেস্ক: ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসরকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে অপো নিয়ে এসেছে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইন। বাংলাদেশের ফুটবল ভক্তদের খেলার প্রতিটি আবেগঘন মুহূর্ত উদযাপন ও ফাইনাল বাঁশি বাজার পরেও আজীবন মনে রাখার মতো স্মৃতি ফুটিয়ে তুলতেই অপো এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। কেননা, ট্রফি হয়তো যেকোনও একটি দলই ঘরে তুলবে, কিন্তু প্রত্যেক সমর্থকেরই থাকবে নিজস্ব কিছু ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’।
ফুটবল কেবল একটি খেলা নয়; বরং, এটি এমন একটি বৈশ্বিক উৎসব যা উচ্ছ্বাস, প্রত্যাশা, হতাশা ও বিজয়ের নানা মুহূর্তের মধ্য দিয়ে বন্ধু, পরিবার ও পুরো সমাজকে একত্রিত করে। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে অপো মূলত ফুটবলপ্রেমীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা ফুটবলের প্রতি তাদের নিখাদ ভালোবাসা প্রকাশ করতে পারবেন; প্রিয় দলকে সমর্থন জোগাতে পারবেন ও বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে উদযাপন করতে পারবেন।
এই উদ্দীপনায় নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন, যা ফুটবলের এই মহোৎসবে ভক্তদের আরও বেশি অনুপ্রাণিত করবে। নিজের নেতৃত্ব, দৃঢ় সংকল্প ও ফুটবলের প্রতি ভালোবাসার জন্য সুপরিচিত জামাল ভূঁইয়া ঠিক সেই আত্মবিশ্বাস ও প্রস্তুতিরই প্রতিনিধিত্ব করেন, যা অপো ব্র্যান্ডের অন্যতম মূল বৈশিষ্ট্য।
এই ক্যাম্পেইন ভক্তদের কেবল দর্শক হিসেবে ম্যাচ দেখার গণ্ডি পেরিয়ে আরও অনেক কিছু করার জন্য উৎসাহিত করে। বন্ধুদের সঙ্গে ম্যাচের ফলাফল অনুমান করা, ম্যাচডে কনটেন্ট তৈরি করা, নাটকীয় কোনও গোলের পর উল্লাসে মেতে ওঠা কিংবা জয়-পরাজয়ের আবেগ ভাগ করে নেয়া; প্রতিটি ফুটবল ভক্তেরই ফ্রেমবন্দী করার মতো একটি অনন্য বিশ্বকাপের গল্প রয়েছে।
অপো রেনো১৫ সিরিজের মাধ্যমে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত নিখুঁত ডিটেইলিং সহ ক্যামেরাবন্দী ও শেয়ার করা যাবে; যা টুর্নামেন্ট শেষ হওয়ার পরও সেই আসরের উন্মাদনা ব্যবহারকারীদের মাঝে বাঁচিয়ে রাখবে। ফুটবলপ্রেমীরা https://oppoworldcupmoment.com/ ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন আকর্ষণীয় অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন।
সেখানে তারা ফুটবলভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের ফুটবল সম্পর্কে জানাশোনা পরীক্ষা করতে পারবেন, নিজেদের পছন্দের কাস্টমাইজড ‘ফ্যান কার্ড’ তৈরি করতে পারবেন। পাশাপাশি, তাদের সৃজনশীলতা ও ফুটবলপ্রেম দেখাতে ফেসবুক ও টিকটকের বিশেষ চ্যালেঞ্জগুলোতে যোগ দিতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য থাকছে অত্যাধুনিক অপো রেনো১৫ এফ ফাইভজি, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো, অপো ক্যাপ, কি-রিং, রিস্টব্যান্ড, হ্যান্ডব্যান্ডসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার দারুণ সুযোগ।





