মোবাইল স্মার্টফোন

প্রতিদিন ৬৮ টাকার সহজ কিস্তিতে কিনুন অপো এ৬সি

ক.বি.ডেস্ক: অপোর নতুন স্মার্টফোন ‘অপো এ৬সি’ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা কেনার সুযোগ পাবেন। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ক্রেতাদের জন্য দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে অপো। যেখানে টপপের মাধ্যমে মাত্র ২০% ডাউন পেমেন্টে এ সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া ক্রেতারা ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন।

পাশাপাশি এই উৎসব উদযাপনকে আরও আকর্ষণীয় করতে অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ সহ ক্রেতাদের জন্য আরও অনেক লাইফস্টাইল উপহার পাওয়ার সুযোগ থাকছে। ফ্ল্যাগশিপের মত নান্দনিক ও প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে অপো এ৬সি।

অপো এ৬সি স্মার্টফোনটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬ বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি ও রিভার্স চার্জিং নিশ্চিত করবে। আরও স্মুথ ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেসের মতো ইন্টেলিজেন্ট এআই-সক্ষম ফিচার ব্যবহার করা হয়েছে। এতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স উইডথ স্প্ল্যাশ টাচ, ১২০ হার্টজের আলট্রা ব্রাইট ডিসপ্লে ও তিন ঘণ্টা পর্যন্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে এমন স্মুথ ৬০ এফপিএস ব্যবহার করা হয়েছে।

অপো এ৬সি-এ রয়েছে ক্লিন লাইন, পলিশড ফিনিশ ও প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল সহ রিফাইন্ড ফ্ল্যাগশিপ-ইন্সপায়ার্ড ডিজাইন। নান্দনিক ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন এই দুইটি রঙে নিয়ে আসা ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৬,৯৯৯ টাকা মাত্র।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *