উদ্যোগ

‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’ ক্রিকেট টুর্নামেন্ট

ক.বি.ডেস্ক: বাংলাদেশের ইন্টারনেট সেবা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন লিমিটেড (বিওএল)- এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল- কোড ক্রাশারস, নেটওয়ার্ক টাইটানস, টেক থান্ডার এবং ডেটা স্ট্রিমার্স।

নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলা উপহার দেয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কোড ক্রাশারস এবং রানার্স-আপ নেটওয়ার্ক টাইটানস। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন কোড ক্রাসার্স টিমের মুরাদ হাসান।

সম্প্রতি রাজধানীর উত্তরায় অবস্থিত মেজবা ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’- এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিওএল’র হেড অব এইচ আর ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিওএল’র চিফ অপারেশন অফিসার প্রকাশ কান্তি দাস, হেড অব টেক সাপোর্ট ফায়হাদুল ইসলাম, ডিজিএম দেবাশীষ দাস, ডিজিএম আশফাক আলম।

এই আয়োজনের মাধ্যমে প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান। ক্রিকেট টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর বিওএল এবং কো-স্পন্সর নিনাদ, এসএএস (স্মার্ট ডোর লক) ও সাত কাহন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *