১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান
ক.বি.ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর এবারের পহেলা বৈশাখকে স্মরণীয় করতে গ্রাহকদের জন্য চমক নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই উৎসবের আমেজকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে ভিভোর সঙ্গে যোগ দিচ্ছেন সবার প্রিয় তারকা তাহসান রহমান খান।
আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের উৎসবে যমুনা ফিউচার পার্কের লেভেল ৪, ব্লক-এ (স্টোর নম্বর: ৪এ-০২৪ডি ও সি২)-এ অবস্থিত ভিভো ব্র্যান্ড স্টোরে (ল্যান্ড মার্ক) ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে উপস্থিত হবেন তাহসান রহমান খান। ভিভোর নতুন ‘ট্রাভেল পোট্রেইট পার্টনার’ ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতেই এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার এবং ভিভোর নতুন স্মার্টফোনগুলোর হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স নেয়ার সুযোগ পাবেন। ভিভো ভি৭০ এফই এবং ভি৭০ প্রি-অর্ডার করা অথবা কেনা প্রথম ২০ জন ক্রেতা তাহসানের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ নেয়ার সুযোগ পাবেন; সেই সঙ্গে থাকবে এক্সাইটিং গিফটস এবং ইভেন্টে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের সুবিধা।
পুরো স্টোরটি সেদিন রূপ নেবে একটি প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ স্পেসে। ইভেন্টজুড়ে থাকবে মজাদার গেমস, এক্সক্লুসিভ ফটোসেশনের সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কার। তাহসান রহমান খান সরাসরি ভিজিটরদের সঙ্গে কথা বলবেন এবং ব্র্যান্ডের পক্ষ থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে বিশেষ উপহার তুলে দেবেন।





