এআই অটো জুম ক্যামেরায় এলো অপো এ৬এস প্রো
ক.বি.ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ উন্মোচন করেছে অপো। প্রযুক্তি ও বিনোদনের অনন্য মেলবন্ধনে এবার প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে অটো জুম সেলফি ক্যামেরা; যা আজকের কনটেন্ট নির্ভর প্রজন্মের জন্য আরও স্মার্ট গ্রুপ ফটোগ্রাফি ও প্রশস্ত ফ্রেম নিশ্চিত করে।
ব্যাচেলর পয়েন্টের রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ এই পর্বে প্রথমবারের মতো একটি সমন্বিত সামাজিক দায়বদ্ধতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যা নাটকে পণ্য উপস্থাপনার ধারণা থেকে ভিন্ন। আবেগঘন এই পর্বে দলের সদস্যরা নিজেদের শিকড়ের টানে নিজ নিজ গ্রামে ফিরে যান। যেখানে তারা শৈশবের অজানা গল্প, ব্যক্তিগত সংগ্রাম ও বেড়ে ওঠার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। এই গল্প নিজেদের শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকা ও সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার গুরুত্বকে তুলে ধরে।
গল্প এগিয়ে ঈদের আবহে পৌঁছালে এতে অর্থবহ সামাজিক সহায়তা ও দাতব্য কার্যক্রম যুক্ত হয়, যা সহমর্মিতা, ঐক্য ও সামাজিক দায়িত্বের বার্তা জোরালোভাবে তুলে ধরে। আর পারিবারিক পুনর্মিলন, উদযাপন ও সহায়তার মুহূর্তগুলোর ভেতর খুব স্বাভাবিকভাবেই অপো এ৬এস প্রো যুক্ত হয়ে যায়। এই উদ্ভাবনের কেন্দ্রে রয়েছে প্রথম এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। গ্রুপ ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি এআই ফেস রিকগনিশন অটো জুম প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে একাধিক মুখ শনাক্ত করে ফ্রেমে সামঞ্জস্য করে নেয়; ফলে, আলাদা করে কোনও সেটিং না বদলেও সবাইকে নিখুঁতভাবে ফ্রেমে আনা সম্ভব হবে।

অপো এ৬এস প্রোতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য পাঁচ বছর পর্যন্ত টেকসই কর্মক্ষমতা নিশ্চিত করতে সক্ষম। এর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ভ্রমণ, বিনোদন ও সামাজিক ব্যস্ততার দিনেও ডিভাইসটি দীর্ঘসময় ধরে ব্যবহারকরা সম্ভব হবে এবং দ্রুত চার্জিংয়ের মাধ্যমে প্রোডাক্টিভিটি ও বিনোদন অব্যাহত থাকবে।
ডিভাইসটি ছয় বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। উন্নত সুপারকুল ভিসি কুলিং সিস্টেম গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। ডিভাইসটিতে ১২০ হার্টজ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশন সহ আইপি৬৯কে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, উন্নত কানেক্টিভিটির জন্য এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০% ডুয়েল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড, এআই কল হ্যারেজমেন্ট প্রিভেনশন এবং সাবলীল ফ্লুয়েন্সি নিশ্চিতে অরোরা ইঞ্জিন ও টাইডাল ইঞ্জিন সমর্থিত কালারওএস ১৬ ব্যবহার করা হয়েছে।
অপো এ৬এস প্রো আজ ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত থাকবে; ডিভাইসটি ৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লু’র মতো আকর্ষণীয় দুইটি রঙের এই ডিভাইসটির মূল্য মাত্র ৩৯,৯৯০ টাকা।
এ ছাড়াও, ক্রেতারা টপপে থেকে ০% সুদে কিস্তিতে ফোনটি কিনতে পারবেন। ফ্রি উপহার হিসেবে একটি এলিট ব্যাকপ্যাক পাবেন; বিনামূল্যে ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করার সুযোগ পাবেন। ফ্লিপার থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপে ৪,০০০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন ক্রেতারা। বিস্তারিত: https://www.facebook.com/OPPOBangladesh।





