অ্যাপস মোবাইল

নগদের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

ক.বি.ডেস্ক: ‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে দুই দিনব্যাপী নগদ কার্নিভালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে মেগা পুরস্কারটি তুলে দেন। এ সময় নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনে স্কুটি, আইফোন সহ আরেও পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহক নগদে রিচার্জ জিতেছেন। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন ও ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *