৭,৫০০ এমএএইচ ব্যাটারি ও গরিলা গ্লাস ৭আই-তে শাওমির নতুন রেডমি ১৭
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে। ব্যবহারকারীদের প্রয়োজনীয় মুহূর্তে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। নতুন এই স্মার্টফোনে প্রিমিয়াম লুক দেয়ার জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে।
প্রতিদিনের ব্যস্ত জীবনের সঙ্গে তালমিলিয়ে চলতে, রেডমি ১৭ ফোনটিতে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে ভিডিও স্ট্রিম, অনলাইন ক্লাস ও গেমিংয়ের সুবিধা নিশ্চিত করবে। ফোনটি একবার ফুল চার্জে ব্যবহারকারীদের দুই দিনেরও বেশি সময় পর্যন্ত কানেক্টেড রাখতে সক্ষম হবে। ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের সুবিধা রয়েছে, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করে।
ফোনটিতে ৬.৯ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং, ব্রাউজিং ও বিনোদনের ক্ষেত্রে অনবদ্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। অনাকাঙ্ক্ষিত স্ক্র্যাচ ও ড্রপ থেকে ফোনকে সুরক্ষিত রাখতে এর ডিসপ্লেতে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম রয়েছে। এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে।
ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭। ডিভাইসটি ৪ জিবি + ১২৮ জিবির মূল্য ২২, ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ও ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।





