শিক্ষার্থীদের জন্য দারাজে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বিশেষ ছাড়
ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সি-সিরিজের নতুন স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। নতুন এই ফোনটি আরও সহজলভ্য করতে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে রিয়েলমি। এই অফারে, দেশজুড়ে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারাজে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ফোনটি কেনায় ফ্ল্যাট ২,০০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
এই অফার পেতে শিক্ষার্থীদের একটি ভ্যালিড স্টুডেন্ট আইডি ও সেলফি, একটি সচল বাংলাদেশি মোবাইল নম্বর ও তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এই ক্যাম্পেইনের আওতায় প্রত্যেক উপযুক্ত শিক্ষার্থী একটি করে ডিসকাউন্ট কুপন পাবেন। কুপনটি ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।
স্মার্টফোনে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স দিবে এমন ডিভাইস নিয়ে আসছে ব্র্যান্ডটি। নতুন এই ডিভাইসে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ৭ বছরের ব্যটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
একবার পূর্ণ চার্জে ৬০ ঘন্টা পর্যন্ত কল, ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘন্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে ও ৮০৯ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। আসন্ন সি-সিরিজ ডিভাইসে ১২০ হার্টজ আলট্রা-স্মুথ এইচডি ডিসপ্লে, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৬.৮ ইঞ্চি লার্জ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে, এতে ৩০০% আলট্রাবুম সাউন্ড ব্যবহার করা হয়েছে।





