উদ্যোগ

মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো

ক.বি.ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে দেশে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা এখন অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি। এই বাস্তবতায় সাধারণ মানুষের যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে ঢাকার মোহাম্মদপুরে রিভো বাংলাদেশের নতুন শোরুম ‘লাবিব মোটরস’ চালু হয়েছে।

সম্প্রতি শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি এবং হেড অব সেলস নাজমুল আহসান সুমন।

রিভোর এই নতুন শোরুমে ইলেক্ট্রিক বাইক ক্রয় এবং সার্ভিসিং উভয় সুবিধাই পাওয়া যাবে। গ্রাহকরা এখানে সর্বাধুনিক মডেলের ইলেকট্রিক বাইক কেনার পাশাপাশি নির্ভরযোগ্য খুচরা যন্ত্রাংশ ও সার্ভিসিং সেবা পাবেন। রিভো বাংলাদেশ একটি বিশেষ প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জনপ্রিয় মডেলগুলোতে ৩,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *