প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো ভিভো ওয়াই৫০০
ক.বি.ডেস্ক: একটি ভালো মুভির মজাও খারাপ ডিসপ্লেতে নষ্ট হয়ে যায়। গেমিংয়ে ল্যাগ বা স্ক্রলিংয়ে মসৃণতা না থাকলেও অভিজ্ঞতা হয় বিরক্তিকর। যেহেতু বিনোদন এখন দৈনন্দিন জীবনের অংশ, তাই ভালো ডিসপ্লের গুরুত্বও বেড়েছে। তাই ভিভো ওয়াই৫০০-এর ডিসপ্লের দিকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশের স্মার্টফোন বাজারে এখন পাওয়া যাচ্ছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি সমৃদ্ধ ভিভো ওয়াই৫০০।
স্মার্টফোনটিতে রয়েছে ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-স্লিম বেজেল, ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। ২৮০০×১২৬০ রেজ্যুলেশন, ৪৪৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১.০৮ বিলিয়ন রং প্রদর্শনের সক্ষমতা ছবিকে আরও স্পষ্ট ও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ডুয়াল স্টেরিও স্পিকার গেম, ভিডিও ও গান শোনাকে আরও উপভোগ্য করে তোলে।
ডিসপ্লেটিতে আছে এইচডিআর১০+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, ফলে তীব্র রোদেও কনটেন্ট স্পষ্ট দেখা যায়। এসজিএস লো ব্লু লাইট ও এসজিএস লো ফ্লিকার সার্টিফিকেশন দীর্ঘ সময় ব্যবহারে চোখের চাপ কমাতে সহায়তা করে। পাশাপাশি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, স্ক্রলিং, টাচ রেসপন্স ও সার্বিক ব্যবহারকে আরও মসৃণ করে।
শুধু ডিসপ্লেই নয়, পারফরম্যান্সের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে ভিভো। এতে রয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর, যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। অরিজিন ওএস ৬ ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতাকে করে আরও সহজ। সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি এবং ৬ বছরের ব্যাটারি হেলথ কমিটমেন্ট, দীর্ঘ সময় নির্ভরযোগ্য ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করবে। পাশাপাশি এতে আছে রিভার্স চার্জিং সুবিধা। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এআই চেঞ্জ স্কাই এবং আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ছবি তোলায় যোগ করেছে নতুন মাত্রা।
ভিভো ওয়াই৫০০ পাওয়া যাচ্ছে পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু দুই রঙে। ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত স্মার্টফোনটি কিনলে গ্রাহকরা একটি স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধার মধ্যে যে-কোনও একটি বেছে নিতে পারবেন। প্রতিটি ক্রয়ের সঙ্গে থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ ও বিশেষ ডেটা বান্ডেল (শর্ত প্রযোজ্য)। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৬,৯৯৯ টাকা ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩,৯৯৯ টাকা।





