উদ্যোগ

জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্সে ঈদ অফার

ক.বি.ডেস্ক: গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকদের জন্য আকর্ষণীয় ঈদ অফার প্রদান করতে অ্যাপেক্স ফুটওয়্যারের সঙ্গে একটি পার্টনারশিপ করেছে। কেনাকাটা, উপহার দেয়া ও লাইফস্টাইল-ভিত্তিক পণ্যের জন্য বছরের অন্যতম ব্যস্ত মৌসুম হলো ঈদ। এমন একটি সময়ে এই পার্টনারশিপের মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য অর্থবহ ও সময়োপযোগী সুবিধা নিশ্চিত করতে চায় গ্রামীণফোন। সংযোগ সেবা ছাপিয়ে গ্রাহকদের ভিন্নতর অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতিকে আরও সংহত করেছে এই পদক্ষেপ।

সম্প্রতি ঢাকার জিপি হাউজে অনুষ্ঠিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির।

এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ৩০০টিরও বেশি অ্যাপেক্স আউটলেট ছাড়াও অনলাইনে (www.apex4u.com) ন্যূনতম ৩ হাজার টাকা কেনাকাটায় ৩০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন উপযুক্ত জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। অফারটি প্রথম ১০,০০০ জন উপযুক্ত গ্রাহকের জন্য প্রযোজ্য, যা দেবে অনন্য সুবিধা এবং উৎসবের মৌসুমে কার্যকর সাশ্রয়ের সুযোগ।

অফারটি উপভোগ করতে উপযুক্ত গ্রাহকদের “APEX” লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সফলভাবে অ্যাক্টিভেশন সম্পন্ন হওয়ার পর এসএমএসের মাধ্যমে একটি কুপন কোড পাবেন গ্রাহকরা। এই কোডটি দেশের যে কোনও অ্যাপেক্স আউটলেটে দেখিয়ে বা অনলাইনে চেকআউটের সময় ব্যবহার করে নির্ধারিত ছাড় উপভোগ করতে পারবেন তারা। এসএমএস‘র মাধ্যমে সহজ অ্যাক্টিভেশন প্রক্রিয়ায় উৎসবের এই ব্যস্ত সময়েও নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *