আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

কম্পিউটেক্স ২০২৬-এ নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে টিমগ্রুপ

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত মেমোরি ও স্টোরেজ প্রযুক্তি প্রতিষ্ঠান টিমগ্রুপ তাইওয়ানের রাজধানী তাইপেতে সদ্য সমাপ্ত প্রযুক্তি প্রদর্শনী ‘কম্পিউটেক্স ২০২৬’-এ নতুন প্রজন্মের বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি এআই পারফরম্যান্স, ডেটা নিরাপত্তা, গেমিং ও উচ্চক্ষমতাসম্পন্ন স্টোরেজ প্রযুক্তির নতুন সমাধান তুলে ধরেছে।

‘১০০% সিকিউর ইয়োর ডেটা, ইয়োর টেকনোলজি’ এবং ‘অ্যাওয়েকেন এআই, ড্রাইভ ইভোলিউশন’ এই দুই মূল প্রতিপাদ্য সামনে রেখে টিমগ্রুপ তাদের ইন্ডাস্ট্রিয়াল, গেমিং ও ক্রিয়েটর-ভিত্তিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এআই নির্ভর ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবস্থায় নিরাপদ ডেটা সংরক্ষণ ও উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

টিমগ্রুপের অন্যতম আকর্ষণীয় উদ্ভাবন হলো ‘ওয়ান-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন’ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে জরুরি পরিস্থিতিতে মাত্র একটি বোতাম চাপেই সংবেদনশীল তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। ইতোমধ্যে প্রযুক্তিটি তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে পেটেন্ট স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিরক্ষা, শিল্পকারখানা এবং নিরাপত্তা সংবেদনশীল খাতে ডেটা সুরক্ষার চাহিদা বাড়তে থাকায় তারা হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক সমন্বিত নিরাপত্তা প্রযুক্তির ওপর জোর দিচ্ছে।

এবারের প্রদর্শনীতে টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল বিভাগ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ইএসডি (ইলেক্ট্রোস্ট্যাটিক ডিসচার্জ) সুরক্ষাসম্পন্ন ইসিসি সিইউ-ডিআইএমএম মেমোরি মডিউল, যা শিল্প পরিবেশে বৈদ্যুতিক ক্ষতি থেকে সিস্টেমকে সুরক্ষা দেবে। এ ছাড়া রয়েছে ফিজিক্যাল রাইট-প্রোটেকশন সুবিধাসম্পন্ন ইউএসবি ড্রাইভ এবং ওয়্যারলেস নিয়ন্ত্রিত ডেটা ধ্বংস প্রযুক্তিযুক্ত এসএসডি স্টোরেজ।

টিমগ্রুপের জনপ্রিয় গেমিং ব্র্যান্ড ‘টি-ফোর্স’ এবার ১০ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন ‘কার্বন স্টাইল সিরিজ’ উন্মোচন করেছে। কার্বন ফাইবার অনুপ্রাণিত ডিজাইন ও উচ্চগতির পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই সিরিজে থাকছে নতুন ডিডিআর৫ মেমোরি এবং পিসিএলই জেন৫ এসএসডি। প্রতিষ্ঠানটির দাবি, নতুন মেমোরি মডিউলগুলো গেমিং, লাইভ স্ট্রিমিং এবং ভারী মাল্টিটাস্কিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী। একই সঙ্গে উন্নত কুলিং প্রযুক্তি ব্যবহারের ফলে দীর্ঘসময় উচ্চ পারফরম্যান্স বজায় রাখা সম্ভব হবে।

এআই, হাই-পারফরম্যান্স কম্পিউটিং এবং কনটেন্ট ক্রিয়েশনের চাহিদা বাড়ায় ‘টি-ক্রিয়েট’ ব্র্যান্ডের অধীনে নতুন কিছু পণ্যও এনেছে টিমগ্রুপ। এর মধ্যে রয়েছে এলপিসিএএমএম২ প্রযুক্তিভিত্তিক আপগ্রেডযোগ্য ল্যাপটপ মেমোরি, ২৫৬ জিবি পর্যন্ত সমর্থনকারী উচ্চক্ষমতার ডেস্কটপ মেমোরি এবং পিসিএলই ৬.০ ভিত্তিক অতিদ্রুত এসএসডি।

এ ছাড়া ই-ইঙ্ক ডিসপ্লেসম্পন্ন নতুন এক্সটার্নাল এসএসডিতে ডিভাইস বন্ধ থাকলেও স্টোরেজের তথ্য দেখা যাবে। অন্যদিকে ওয়্যারলেস ‘ওয়ান-ক্লিক ডেটা ডেস্ট্রাকশন’ সুবিধাসম্পন্ন এসএসডি ব্যবহারকারীদের দূর থেকেই ডেটা ধ্বংস করার সুযোগ দেবে।

টিমগ্রুপ জানিয়েছে, তাদের কয়েকটি পণ্য ইতোমধ্যে ‘কম্পিউটেক্স ২০২৬’-এ বেস্ট চয়েস অ্যাওয়ার্ড’সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি গত ছয় বছরে তাইওয়ানের শীর্ষ ৫০০ পেটেন্ট আবেদনকারী প্রতিষ্ঠানের তালিকাতেও জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির মতে, ভবিষ্যতে এআই, ডেটা নিরাপত্তা ও উচ্চক্ষমতার কম্পিউটিং প্রযুক্তির চাহিদা আরও বাড়বে। সেই লক্ষ্য সামনে রেখে তারা গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *